Saturday, August 8, 2026
32.3 C
Kolkata

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে আমেরিকা। মার্কিন সেনেটে একটি নতুন প্রস্তাব ৮৬-১১ ভোটে অনুমোদিত হয়েছে। সেটি আইনে পরিণত হলে রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা দেশগুলির পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রস্তাবে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল বা অন্য জ্বালানি কেনার মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলি পরোক্ষভাবে ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর সামরিক অভিযানে সাহায্য করছে। ফলে শুধু ভারত নয়, চিন, জাপান, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও আজারবাইজানের মতো দেশও এই ব্যবস্থার আওতায় পড়তে পারে।

এখন প্রস্তাবটি মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে যাবে। সেখানেও অনুমোদন পেলে ট্রাম্পের সইয়ের পর তা আইনে পরিণত হতে পারে।

এর আগে রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলির উপর আরও বেশি কর বসানোর দাবি উঠেছিল। তবে সেই উদ্যোগ কার্যকর হয়নি। এবার বিষয়টি নিয়ে ফের সক্রিয় হয়েছে ওয়াশিংটন।

অন্যদিকে, রাশিয়া থেকে তেল কেনার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতের বক্তব্য, দেশের প্রয়োজন এবং স্বার্থকে গুরুত্ব দিয়েই জ্বালানি কেনার সিদ্ধান্ত নেওয়া হবে।

রাশিয়ার সঙ্গে ভারতের তেল কেনা নিয়ে আগেও আপত্তি জানিয়েছে আমেরিকা। বিদেশমন্ত্রী এস জয়শংকরও জানিয়েছেন, আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ভারতের নিজস্ব অবস্থান রয়েছে।

Hot this week

UPI-তে টাকা কাটার পরিকল্পনার বিরুদ্ধে সরব বামেরা, কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের দাবি সিপিএমের

সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ বদল আনার...

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, গাঙ্গেয় অঞ্চলে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও...

“রাম মন্দিরে দুর্নীতি হয়নি, কেবল টাকা গুনতে গোলমাল…!” জানালো অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের...

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

Topics

এক দেশ আক্রান্ত হলে পাশে থাকবে তিন দেশ! মক্কায় সৌদি-পাকিস্তান-তুরস্কের চুক্তি

মধ্যপ্রাচ্যে একের পর এক সামরিক সংঘাত এবং উপসাগরীয় দেশগুলোর...

Related Articles

Popular Categories