Monday, October 5, 2026
27 C
Kolkata

ট্রাম্পের হরমুজ দাবির পাল্টা, ক্যালিফোর্নিয়াকে ইরানের ‘নতুন ভূখণ্ড’ বলল তেহরান

হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পালটা জবাব দিল ইরান। বুধবার হায়দরাবাদে ইরানের দূতাবাসের সমাজমাধ্যমের একটি পোস্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সেখানে আমেরিকার মানচিত্রে ক্যালিফোর্নিয়াকে আলাদা করে দেখিয়ে সেটিকে ইরানের ‘নতুন ভূখণ্ড’ বলে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড বলে দাবি করেছিলেন ট্রাম্প। সেই বক্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এবার সরাসরি পালটা মন্তব্য না করে মানচিত্রের মাধ্যমে ইরানের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

ইরানের দূতাবাসের পোস্টে আমেরিকার মানচিত্রের মধ্যে ক্যালিফোর্নিয়াকে অন্যভাবে চিহ্নিত করা হয়েছে। তার পাশে লেখা হয়েছে, ‘ইসলামিক রিপাবলিক অব ইরানের নতুন ভূখণ্ড।’ তবে এই পোস্ট নিয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনও কোনও সরকারি ব্যাখ্যা দেওয়া হয়নি।

প্রশ্ন উঠছে, ক্যালিফোর্নিয়াকেই কেন বেছে নেওয়া হল? এর পিছনে রয়েছে ইরান ও ওই মার্কিন অঙ্গরাজ্যের দীর্ঘ সামাজিক যোগাযোগ। আমেরিকায় বসবাসকারী ইরানি বংশোদ্ভূত মানুষের বড় অংশ ক্যালিফোর্নিয়ায় থাকেন। বিশেষ করে লস অ্যাঞ্জেলসে তাঁদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। ফলে ইরানের এই পোস্টের মাধ্যমে ক্যালিফোর্নিয়ায় থাকা ইরানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের বিষয়টি পরোক্ষভাবে সামনে আনা হয়েছে বলেই মনে করা হচ্ছে।

হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। এই অঞ্চলের সামরিক ও কূটনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই আমেরিকা ও ইরানের মধ্যে টানাপোড়েন রয়েছে। তার মধ্যেই ট্রাম্পের মন্তব্য এবং ইরানের দূতাবাসের পালটা পোস্ট পরিস্থিতিকে আরও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।

তবে ক্যালিফোর্নিয়া নিয়ে করা পোস্টটি ইরানের আনুষ্ঠানিক নীতি কি না, তা এখনও স্পষ্ট নয়। ইরান সরকার এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য না করা পর্যন্ত পোস্টটির রাজনৈতিক গুরুত্ব নিয়েই জল্পনা চলবে।

Hot this week

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

Topics

২১-র নির্বাচনের আগে মমতা ব্যানার্জীর পা ভাঙা ‘সাজানো ঘটনা’! বিস্ফোরক পোস্ট শান্তনু সেনের

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে...

একাধিক অনিয়মের অভিযোগ, এবার ‘জ্ঞানেশ কুমার’ ফাইল খুলছে কেরালা সরকার!

দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের...

এবার ‘পদ্মাসনে’ কোয়েল মল্লিক! বিজেপির টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন প্রাক্তন তৃণমূল সাংসদ

তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। কয়েক মাসের...

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

Related Articles

Popular Categories