Sunday, September 13, 2026
30 C
Kolkata

প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর ছেলের রেস্তোরাঁ থেকে উদ্ধার হল পচা মাছ মাংস, বন্ধ করা হল দুটি খাবার দোকান

কলকাতার লেকটাউনে রেস্তরাঁয় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পচা মাছ-মাংস উদ্ধারের অভিযোগ উঠল। শুক্রবার বিধাননগর পুরনিগমের খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা এলাকার তিনটি রেস্তরাঁয় অভিযান চালান। তার মধ্যে দু’টি রেস্তরাঁর মালিকানা প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ছেলের বলে জানা গিয়েছে।

সিমলা বিরিয়ানি, চাইনিজ কুইজিন এবং বেঙ্গল ধাবায় তল্লাশি চালানো হয়। খাদ্য সুরক্ষা আধিকারিকদের দাবি, চাইনিজ কুইজিন এবং বেঙ্গল ধাবা থেকে প্রায় ৬০ কেজি মাছ ও মাংস পাওয়া যায়। দীর্ঘদিন ধরে সেগুলি ফ্রিজে রাখা হয়েছিল বলে অভিযোগ। তার বেশ কিছু অংশে পচন ধরেছিল এবং ছত্রাকও দেখা গিয়েছিল।

অভিযানকারীরা আরও জানান, রান্নাঘর থেকে মেয়াদ শেষ হয়ে যাওয়া মশলা ও ভিনিগার উদ্ধার হয়েছে। পাশাপাশি প্রচুর পরিমাণ আইসক্রিমও ঢাকনা বা প্যাকেট ঠিকভাবে না মেনে খোলা অবস্থায় রাখা ছিল বলে অভিযোগ। খাবার সংরক্ষণের পদ্ধতি নিয়েও প্রশ্ন উঠেছে।

উদ্ধার হওয়া সমস্ত খাবার নষ্ট করে ফেলার নির্দেশ দিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। পাশাপাশি চাইনিজ কুইজিন রেস্তরাঁটি দু’দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।

রেস্তরাঁয় দীর্ঘদিন ধরে রাখা খাবার ক্রেতাদের পরিবেশন করা হত কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও অভিযানের সময় পাওয়া সামগ্রী দেখে আধিকারিকরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন।

সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় খাবারের মান যাচাই করতে নিয়মিত অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। একাধিক জায়গা থেকে বাসি ও নিম্নমানের খাবার পাওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যে রাজ্যের ৬৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা জানিয়েছেন, খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি নিয়ে কোনও রকম আপস করা হবে না।

Hot this week

ই-রিকশা চোরকে ধরে থানায় হাজির চালক, অভিযোগ নেওয়ার বদলে চালককেই মারধরে অভিযোগ পুলিশের বিরুদ্ধে

নিজের চুরি যাওয়া ই-রিকশা উদ্ধার করে অভিযুক্ত চোরকে পুলিশের...

মধ্যবর্তী নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা! তবুও ইরান অভিযানে অনুতপ্ত নন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ...

কর্মরত শিক্ষকদের TET, বছরে দু’বার পরীক্ষা নেওয়ার নির্দেশ রাজ্যের

আর কোনও জল্পনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত...

ভাগীরথীর জল বাড়তেই মুর্শিদাবাদে প্লাবন, ভয়াবহ নদীভাঙনে আতঙ্কে হাজার হাজার পরিবার

ভাগীরথীর জলস্তর বাড়তেই ফের প্লাবিত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও...

জাঙ্গিপাড়ায় বিজেপির মঞ্চে ‘কুখ্যাত দুষ্কৃতি’ হুব্বা শ্যামলের এক সময়ের ঘনিষ্ঠ রমেশ!

হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির একটি অনুষ্ঠানের মঞ্চে রমেশ মাহাতোকে দেখা...

Topics

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে জ্বালাতে হবে প্রদীপ! অংশ নিতে হবে ছাত্রছাত্রী থেকে অভিভাবকদেরও

করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীকে থালা-বাসন বাজানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী...

Related Articles

Popular Categories