Sunday, September 13, 2026
27 C
Kolkata

আগামী এক সপ্তাহের মধ্যে লাদাখের ইসুগুলো সমাধান না হলে, কেন্দ্রকে ফের অনশনে বসার হুঁশিয়ারি সোনম ওয়াংচুকের

লাদাখের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্পষ্ট আশ্বাস চান পরিবেশবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। এক সপ্তাহের মধ্যে কেন্দ্র কোনও ইতিবাচক বার্তা না দিলে ফের আন্দোলনে নামার ঘোষণা করেছেন তিনি। ওয়াংচুক জানিয়েছেন, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে তাঁর নেতৃত্বে বিক্ষোভ শুরু হতে পারে। কর্মসূচি চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

লাদাখের জন্য আরও বেশি প্রশাসনিক ক্ষমতা ও স্বশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে সরব ওয়াংচুক। তাঁর বক্তব্য, কেন্দ্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান তাঁরা। কিন্তু আলোচনার পরও যদি কোনও সিদ্ধান্ত না আসে, তাহলে আন্দোলনের পথেই যেতে হবে।

বুধবার দিল্লিতে লাদাখের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপ-কমিটির বৈঠক হয়। সেখানে লেহ-র অ্যাপেক্স বডি এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের প্রতিনিধিরাও ছিলেন। ওয়াংচুকের দাবি, বৈঠক থেকে নতুন কোনও সমাধানের পথ বের হয়নি। আলোচনাও প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। বৈঠকের পর লাদাখের নেতাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানান তিনি।

এর পরেই নতুন কর্মসূচির কথা সামনে আনেন ওয়াংচুক। তাঁর দাবি, কেন্দ্রকে আগামী এক সপ্তাহের মধ্যে লাদাখের মানুষের দাবিগুলি নিয়ে কার্যকর পদক্ষেপের আশ্বাস দিতে হবে। তা না হলে ১৯ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু হবে।

লাদাখের আন্দোলনের সঙ্গে ওয়াংচুকের আগের সংঘাতের ঘটনাও জড়িয়ে রয়েছে। গত বছর স্বশাসনের দাবিতে হওয়া বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। সংঘর্ষে চার জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। ওই ঘটনার কয়েক দিন পর ওয়াংচুককে গ্রেফতার করা হয়েছিল। জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে আটক করা হয়। প্রায় ছয় মাস জোধপুরের জেলে থাকার পর চলতি বছরের মার্চে মুক্তি পান তিনি।

জেল থেকে বেরিয়ে ফের লাদাখের দাবি নিয়ে সক্রিয় হন ওয়াংচুক। সম্প্রতি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও নিটের প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের আন্দোলনেও তিনি পাশে দাঁড়িয়েছিলেন। দিল্লির যন্তর মন্তরে গিয়ে অনশন করেছিলেন তিনি। ২৮ জুন থেকে টানা ২৬ দিন সেই কর্মসূচি চলে। তবে লাদাখের নতুন আন্দোলনেও তিনি ফের অনশন শুরু করলে বিজেপি সরকারের ভাবমূর্তিতে আঘাত পড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

এদিকে সেপ্টেম্বর মাসকে ‘শহিদ মাস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে লেহ-র অ্যাপেক্স বডি। গত বছরের আন্দোলনে মৃতদের স্মরণ করতেই এই কর্মসূচি। কার্গিল থেকে লেহ পর্যন্ত পদযাত্রার পরিকল্পনাও ছিল। কেন্দ্রের সঙ্গে বৈঠকের কারণে কর্মসূচি পিছিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বৈঠকে প্রত্যাশিত অগ্রগতি না হওয়ায় ১৯ সেপ্টেম্বর থেকে ফের পদযাত্রা শুরু করার বার্তা দিয়েছেন ওয়াংচুক।

Hot this week

মধ্যবর্তী নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা! তবুও ইরান অভিযানে অনুতপ্ত নন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ...

কর্মরত শিক্ষকদের TET, বছরে দু’বার পরীক্ষা নেওয়ার নির্দেশ রাজ্যের

আর কোনও জল্পনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত...

ভাগীরথীর জল বাড়তেই মুর্শিদাবাদে প্লাবন, ভয়াবহ নদীভাঙনে আতঙ্কে হাজার হাজার পরিবার

ভাগীরথীর জলস্তর বাড়তেই ফের প্লাবিত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও...

জাঙ্গিপাড়ায় বিজেপির মঞ্চে ‘কুখ্যাত দুষ্কৃতি’ হুব্বা শ্যামলের এক সময়ের ঘনিষ্ঠ রমেশ!

হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির একটি অনুষ্ঠানের মঞ্চে রমেশ মাহাতোকে দেখা...

দিল্লীতে BRICS বৈঠকে মোদী-পেজেশকিয়ান-পুতিন পাশাপাশি। নয়া ইরান-ভারত-রাশিয়া সমীকরণের ইঙ্গিত?

নয়াদিল্লিতে আয়োজিত BRICS Business Summit-এর একটি ছবি যেন বর্তমান...

Topics

মধ্যবর্তী নির্বাচনে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা! তবুও ইরান অভিযানে অনুতপ্ত নন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়ে কোনও অনুতাপ...

কর্মরত শিক্ষকদের TET, বছরে দু’বার পরীক্ষা নেওয়ার নির্দেশ রাজ্যের

আর কোনও জল্পনা নয়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কর্মরত...

ভাগীরথীর জল বাড়তেই মুর্শিদাবাদে প্লাবন, ভয়াবহ নদীভাঙনে আতঙ্কে হাজার হাজার পরিবার

ভাগীরথীর জলস্তর বাড়তেই ফের প্লাবিত মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা। শুক্রবারও...

জাঙ্গিপাড়ায় বিজেপির মঞ্চে ‘কুখ্যাত দুষ্কৃতি’ হুব্বা শ্যামলের এক সময়ের ঘনিষ্ঠ রমেশ!

হুগলির জাঙ্গিপাড়ায় বিজেপির একটি অনুষ্ঠানের মঞ্চে রমেশ মাহাতোকে দেখা...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে জ্বালাতে হবে প্রদীপ! অংশ নিতে হবে ছাত্রছাত্রী থেকে অভিভাবকদেরও

করোনা ভাইরাস মোকাবিলায় দেশবাসীকে থালা-বাসন বাজানোর আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী...

Related Articles

Popular Categories