Thursday, September 17, 2026
29 C
Kolkata

সেন্সর বোর্ডের নতুন সদস্য প্রসেনজিৎ, ১৮ সদস্যের তালিকায় রুপালি গঙ্গোপাধ্যায়ও

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে ১৮ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ২০১৭ সালের পর এ বছরই পুনর্গঠিত হল সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)।

মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে শেষ বার ১২ জন সদস্যকে নিয়ে বোর্ড গঠিত হয়েছিল। তাঁদের মধ্যে বেশ কয়েক জনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন করে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। সদস্য তালিকায় পরিবর্তন এলেও বোর্ডের দায়িত্ব ও কাজের নিয়মকানুনে কোনও পরিবর্তন হয়নি বলে জানা যাচ্ছে।

নতুন সদস্যদের তালিকায় প্রসেনজিৎ ছাড়াও রয়েছেন হিন্দি ছোটপর্দার জনপ্রিয় বাঙালি অভিনেত্রী রুপালি গঙ্গোপাধ্যায়। এ ছাড়া রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, প্রীতি জ়িন্টা, পল্লবী জোশী, মনোজ জোশী, সুনীল শেট্টী, সুপ্রিয়া ইয়রালগড্ডা এবং নিশিগন্ধা ওয়াড। পরিচালক প্রিয়দর্শন, গায়ক তথা বিজেপি সাংসদ হংসরাজ হংস, সুরকার ও পরিবেশবিদ রিকি কেজ, প্রযোজক-পরিচালক নীল মাধব পণ্ডা, নাট্যপরিচালক বামন কেন্দ্রে এবং লেখক রমেশ পতঙ্গেও রয়েছেন তালিকায়।

একটি সংবাদমাধ্যমকে প্রসেনজিৎ জানান, তিনি এই দায়িত্ব পেয়ে খুশি। তাঁর কথায়, “৪০ বছরের বেশি সময় ধরে বাংলা ছবিতে কাজ করছি। তাই এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এমন সম্মাননীয় স্থানে থেকে পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য দায়িত্ব পালন করার সাধ্যমতো চেষ্টা করব।”

সিবিএফসির সদস্য হিসেবে নতুন বোর্ডের দায়িত্বের মধ্যে থাকবে চলচ্চিত্রের সার্টিফিকেশন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ।

এ দিকে, বড়পর্দার পাশাপাশি ওটিটি-র ছবি ও সিরিজ়ের বিষয়বস্তু নিয়েও নজরদারির প্রয়োজনীয়তার কথা উঠছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত দু’বছর আগে এই প্রসঙ্গ তুলেছিলেন। সম্প্রতি তাঁর উদ্যোগে ওটিটি-র বিষয়বস্তু নিয়ে একটি প্যানেল তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।

ওই প্যানেলে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে যুক্ত কয়েক জন প্রাক্তন উপাচার্য এবং সঙ্ঘের প্রচারক রয়েছেন। গত মাসে প্যানেলের প্রথম বৈঠক হয়েছে। ওটিটি-র বিষয়বস্তু নিয়ে একটি প্রস্তাব তৈরি করে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও সরকারের সংশ্লিষ্ট মহলে পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানা যাচ্ছে।

Hot this week

‘কোনও আইনি ভিত্তি নেই’ – সদ্যগঠিত পাকিস্তান-চিন সীমান্ত কমিশনের বিরোধিতায় ভারত!

পাকিস্তান ও চিনের সদ্যগঠিত যৌথ সীমান্ত কমিশন নিয়ে কড়া...

১৩ বছর পুরনো মামলায় ১০ মাওবাদীকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের!

২০১৩ সালের ঝিরামঘাটি মাওবাদী হামলা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড...

আদিবাসী স্কুলের হাল ফেরাতে ১৭ সেপ্টেম্বর থেকে তৎপর সিজেপি, ‘আদিবাসী স্কুল ঠিক করো’ অভিযানে নামছেন অভিজিৎরা

দেশের আদিবাসী স্কুলগুলির পরিকাঠামো ও শিক্ষাব্যবস্থার উন্নয়নের দাবিতে আগামী...

গ্রাহাম স্টেইনস হত্যাকাণ্ডে দারা সিং-র মুক্তির আবেদনে সায় দিল না ওড়িশা সরকার!

অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টেইনস ও তাঁর দুই শিশুপুত্রকে পুড়িয়ে...

কাজে না গিয়েই মাসে বেতন নিতেন ৭০ হাজার টাকা! দুর্নীতি ফাঁস কংগ্রেস বিধায়কের চিকিৎসক ভাইঝির!

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কাজে যোগ না দিয়েও মাসে মাসে প্রায়...

Topics

ট্রাম্পের চাপেই কি UPI লেনদেনে নয়া নিয়ম? কী জানানো হচ্ছে সরকারের তরফ থেকে?

উৎসবের মরসুমের আগেই UPI লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো...

দলিতকে মারধরের অভিযোগে গ্রেপ্তার, ১০ দিনেই জামিন মিলল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র ভারদ্বাজের

দিল্লিতে এক দলিত ব্যক্তিকে মারধরের ঘটনায় গ্রেপ্তার হওয়া স্বতন্ত্র...

রাতে কোনও জমায়েত নয়, অশান্তি রুখতে নয়া নির্দেশিকা চালু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে!

যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা আরও কড়া করতে একাধিক নতুন...

Related Articles

Popular Categories