Saturday, October 31, 2026
30 C
Kolkata

সপ্তাহে দ্বিতীয় লকডাউনে মন্তেস্বর থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রুট মার্চ

এনবিটিভি নিউজ ডেস্ক, ২৫ জুলাই, জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমান,মন্তেস্বর: করোনা ভাইরাসের আক্রান্তর সংখ্যা রাজ্যে দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে।এর ফলে মানুষের আরও বেশি করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।এর হাত থেকে মানুষকে রক্ষা পাবার জন্য সরকার যেখানে যে রকম পরিস্থিতি সেখানে সেই পরিস্থিতিতে রাজ্য সরকার লক ডাউন ঘোষণা করেছেন। তাই আমাদের মন্তেস্বর ব্লকে সরকারের ঘোষিত নির্দেশ অনুযায়ী সপ্তাহে দুই দিন লক ডাউন ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ও শনিবার।

সপ্তাহে প্রথম দিন বৃহস্পতিবার মন্তেস্বর ব্লকে লক ডাউন মোটামুটি ভালোভাবে মানুষ পালন করেছেন।তাই সপ্তাহে দ্বিতীয় দিন মন্তেস্বর ব্লকের মানুষ কঠোরভাবে পালন করে খুব প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বাহির না হন ,এবংম্যাক্স পরে , দূরত্ব বজায় রাখা, ও স্বাস্থ্য বিধি মেনে চলে এবং লক ডাউন মানুষ ভালোভাবে নিয়ম অনুযায়ী পালন করেন, তার জন্য আজ মন্তেস্বর থানার পুলিশ প্রশাসন মন্তেস্বর থানা থেকে একটা ট্যাবলো বাহির করে প্রচার করেন। সন্ধ্যা বেলায় মন্তেস্বর থানার অধিকারিক সৈকত মন্ডল নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী নিজ সহ লাঠি হাতে নিয়ে মন্তেস্বর ব্লকে বিভিন্ন বাজারে রুট মার্চ করেন , দ্বিতীয় দিন শনিবার লক ডাউন যাহাতে আরও কঠোর পালন হয়।এবং মানুষ জন যাহাতে অকারণ বাজারে ঘোরাফেরা না করেন তার জন্য এই ব্যবস্থা।
তার ছবি তুলে ধরলাম।

Hot this week

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

বিদেশি ভোটার চিহ্নিত করতে শুরু করা হয়েছিল SIR, ৬ রাজ্যে ৯.৮৬ কোটি ভোটারের মধ্যে মিলল ১,৬৪০ জন বিদেশি!

ভোটার তালিকা থেকে বিদেশি নাগরিকদের বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

অর্জুনের হাত ধরে তৃণমূল নেতাদের বিজেপিতে আনার জল্পনা, কৌস্তভের পাশে দাঁড়ালেন দুই পদ্ম বিধায়ক!

বারাকপুরে দুই প্রাক্তন তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা ঘিরে...

Related Articles

Popular Categories