Monday, July 27, 2026
26.8 C
Kolkata

দুই সপ্তাহ অপেক্ষা করুন,ভালো খবর দেব: ডোনাল্ট ট্রাম্প

এনবিটিভি ডেক্স: করোনা-প্রতিষেধক তৈরির দৌড়ে এ বার শেষ ল্যাপে ঢুকে পড়ল আমেরিকাও। খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  বলে দিলেন, ‘‘দু’সপ্তাহ অপেক্ষা করুন। করোনা-মোকাবিলায় এ বার সত্যিই দারুণ ভাল খবর দিতে চলেছি।’’ প্রেসিডেন্ট নির্বাচনের আর ১০০ দিনও নেই। এ দিকে তাঁর প্রতিপক্ষ ডেমোক্র্যাট নেতা জো বাইডেনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। সেই কারণে ট্রাম্প দ্রুত টিকার-দৌড়ে বাজিমাত করতে চাইছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ নিয়েও প্রচার চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট।

‘টিকা-যুদ্ধ’ জিততে মরিয়া মার্কিন বায়োটেকনোলজি সংস্থা মডার্না এবং ফাইজ়ার-ও। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের সঙ্গে জোট বেঁধে গত কালই তারা নেমে পড়েছে তাদের সম্ভাব্য ভ্যাকসিন ক্যান্ডিডেটের তৃতীয় অর্থাৎ চূড়ান্ত পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে। এই পর্যায়ে ৩০ হাজার স্বেচ্ছাসেবী অংশ নেবেন। সাফল্য মিললে চলতি বছরের শেষেই মার্কিন ভ্যাকসিন বাজারে আসবে বলে মনে করছে ট্রাম্প শিবির। বিশেষজ্ঞদের একাংশ কিন্তু বলছেন, টিকা-পরীক্ষার শেষ ধাপে কোনও ভাবেই তাড়াহুড়ো করা উচিত নয়। এমনিতে টিকা তৈরিতে গড়ে ১৫ বছর সময় লাগে। করোনা-ভ্যাকসিনকে দেড় বছর সময় তো দিতেই হবে!

এ দিকে আমেরিকায় মৃত্যুমিছিল চলছেই। দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়েছে। এই অবস্থায় লকডাউন আরও শিথিল করার পাশাপাশি টিকা-তৈরিতেই জোর দিতে চাইছে ট্রাম্প প্রশাসন। মডার্না এর আগে ভ্যাকসিন তৈরি করেনি। সরকারি তরফে তা-ও ১০০ কোটি ডলারের অর্থসাহায্য পেয়েছে তারা।  ২০০ কোটি ডলার পেয়েছে ফাইজ়ার ইনকর্পোরেশনও।  চুক্তি অনুযায়ী, সরকারকে ৫ কোটি ডোজ় দিতে বাধ্য তারা। সব ঠিক থাকলে আগামী বছরের মধ্যে ৫০ থেকে ১০০ কোটি ডোজ় তৈরি করবে মডার্না। আর ফাইজ়ার আরও ১৩০ কোটি।

Hot this week

NDA-র সঙ্গেই থাকবে, নাকি বিজেপিতে মিশবে? শুভেন্দুর সঙ্গে NCPI-এর সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা

দিল্লির রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। এনডিএ-র...

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদদের ‘জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার...

নিট ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব ছিলেন ওড়িশার বিজেপি সাংসদ-কন্যা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে যেমন...

যোগী রাজ্যে উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৪,৭০০ কোটির এক্সপ্রেসওয়ে, উঠল নির্মাণের মান নিয়ে প্রশ্ন

উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নতুন তৈরি গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একটি...

ইথানল মিশ্রিত পেট্রলের বিরুদ্ধে সরব নতুন সংগঠন, সামনে এল ‘ই-২০ জনতা পার্টি’

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এবার নতুন একটি...

Topics

যন্তরমন্তরে আন্দোলনকারীদের খাবার পৌঁছে দেওয়া মুসলিম যুবককে হেনস্তার অভিযোগ, অস্বীকার পুলিশের

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তরমন্তরে চলা...

পেলেট গুলির নির্দেশ কে দিল? রাহুলের চিঠিতে চাপে স্বরাষ্ট্র মন্ত্রক, সাময়িক নিষেধাজ্ঞার ইঙ্গিত

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তৈরি হওয়া বিতর্কের...

Related Articles

Popular Categories