Saturday, October 31, 2026
30 C
Kolkata

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা সামগ্রী সহযোগিতা: প্রাথমিক শিক্ষা সমিতির

এনবিটিভি,মালদা,১৯ই আগস্ট:  করোনা সংক্রমনের মধ্যেই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চাল, ডাল স্যানিটাইজার সহ বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করলেন রতুয়া ২ ব্লকের আড়াইডাঙ্গা চক্রের প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষকেরা। বুধবার সকালে রতুয়া ২ ব্লকের গোলাশিবগঞ্জ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সামসুল হক,  শিক্ষক সমিতির জেলা সভাপতি মহম্মদ আইনুল হক, তৃণমূল ছাত্র পরিষদের রতুয়া ২ ব্লক সভাপতি অমর পাঠক প্রমুখ।

এদিন প্রায় ২০০ ছাত্র-ছাত্রীর হাতে বই, খাতা, চাল-ডাল বিভিন্ন শিক্ষা সামগ্রী উপস্থিত শিক্ষক এবং তৃণমূল নেতারা তুলে দেন।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকেরা জানিয়েছেন, করোনা সংক্রমনের মধ্যে সমদূরত্ব বজায় রেখে সংশ্লিষ্ট এলাকার পড়ুয়াদের ফাঁকা জায়গায় শিক্ষাদানের যাতে ব্যবস্থা করা হয় সেই উদ্যোগ নেওয়া হচ্ছে।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories