Tuesday, June 16, 2026
30.5 C
Kolkata

কলকাতা পুরসভায় যত দ্রুত সম্ভব নির্বাচন করার পরামর্শ কলকাতা হাইকোর্টের

কলকাতা পুরসভায় যত দ্রুত সম্ভব নির্বাচন করার পরামর্শ দিল কলকাতা হাইকোর্ট।মঙ্গলবার একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই পরামর্শ বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। পুর আইনের বিরুদ্ধে গিয়ে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান করা হয়েছে। এই অভিযোগ তুলে দায়ের হওয়া তিনটি জনস্বার্থ মামলা খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। মেয়াদ ফুরোনোর পর করোনা আবহে কলকাতা পুরসভায় প্রশাসকমণ্ডলী নিয়োগ করা হয়। প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান নিযুক্ত হন বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে।

এরই বিরোধিতায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। জনস্বার্থ মামলায় বলা হয়, পুর আইনের বিরুদ্ধে গিয়ে কলকাতা পুরসভায় প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান হিসেবে ফিরহাদ হাকিমকে নিয়োগ করেছে রাজ্য। মঙ্গলবার সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে রাজ্য ও নির্বাচন কমিশনকে দ্রুততার সঙ্গে ভোট করতে পরামর্শ দিল হাইকোর্ট।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে, ইলেকশন করা নির্বাচন কমিশনের দায়িত্ব।রাজ্যের ভূমিকা রয়েছে তাতে। তাই রাজ্য ও রাজ্য নির্বাচন কমিশনের উচিৎ দ্রুততার সঙ্গে নির্বাচন করা। বেঞ্চ বলেছে, প্রশাসকমণ্ডলীর কাজের জন্য কোনও অর্জিন্যান্স জারির প্রয়োজন নেই।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories