Wednesday, July 29, 2026
29.5 C
Kolkata

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন! এবার অনির্দিষ্টকালের জন্য ‘অবস্থান ধর্মঘট’-এর ডাক সিজেপি-র

ভারতের শিক্ষাব্যবস্থার নজিরবিহীন প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং পরীক্ষা পরিচালনায় ধারাবাহিক দুর্নীতির প্রতিবাদে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে তীব্র আন্দোলনের ডাক দিল কক্রোচ জনতা পার্টি বা সিজেপি। সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করতে ভয় পায় না, দেশের এমন হাজার হাজার প্রতিবাদী তরুণদের একত্রিত করে গত সপ্তাহে দিল্লির যন্তর-মন্তরে বিক্ষোভ দেখিয়েছিল এই সংগঠনটি। এবার তারা সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আগামী ২০ জুনের মধ্যে যদি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তাঁর পদ থেকে ইস্তফা না দেন, তবে দিল্লির যন্তর-মন্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটে বসবে দেশের ছাত্র ও যুবসমাজ।

একটি ব্যাঙ্গাত্মক সোশ্যাল মিডিয়া পেজ হিসেবে যাত্রা শুরু করলেও, বর্তমান পরিস্থিতিতে সিজেপি এখন একটি জাতীয় স্তরের ছাত্র আন্দোলনে পরিণত হয়েছে। পরীক্ষা দুর্নীতির এই জাতীয় সমস্যা দেশের কোটি কোটি পরীক্ষার্থী ও যুবসমাজের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, এই ধারাবাহিক ব্যর্থতার দায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিতেই হবে এবং শীর্ষস্তর থেকে জবাবদিহি না মেলা পর্যন্ত এই লড়াই থামবে না। দিল্লির পাশাপাশি দেশের অন্যান্য প্রান্তেও এই আন্দোলনের আগুন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ, ১১ জুন পুনে থেকে শুরু করে একে একে লখনউ, অমৃতসর, বেঙ্গালুরু, জয়পুর ও হায়দরাবাদেও বড়সড় বিক্ষোভ প্রদর্শনের ডাক দেওয়া হয়েছে।

এই আন্দোলনের তীব্রতা বাড়াতে পুনের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিচ্ছেন বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক সমাজমাধ্যমে জানিয়েছেন, দেশের শিক্ষাব্যবস্থার অখণ্ডতা রক্ষা এবং শিক্ষার্থীদের ন্যায়বিচারের স্বার্থে তাঁরা এই লড়াই জারি রাখবেন। ২০ জুন দিল্লির বুকে যুবসমাজের এই ঐতিহাসিক জমায়েতকে সফল করতে দেশের সমস্ত শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্তভাবে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। যতক্ষণ না সরকার এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির উপযুক্ত জবাব দিচ্ছে এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ করছেন, ততক্ষণ তারা আন্দোলনস্থল থেকে একচুলও নড়বে না বলে স্পষ্ট করে দিয়েছে।

Hot this week

ডেঙ্গু থেকে সুরক্ষায় স্কুল ড্রেসে নতুন নিয়ম, বর্ষার ছয় মাস পা ঢেকে রাখতেই হবে

ডেঙ্গুর সংক্রমণ কমাতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত...

অসমে বন্যার পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্থ ৩ লক্ষের বেশি

অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, বাড়ছে মৃত্যুর সংখ্যা।...

‘এই নর্দমার প্রজন্মকে জন্ম দিচ্ছে কারা?’ নিট আন্দোলনকারী জেন জি- দেরকে নিশানা কঙ্গনার

কেন্দ্রীয় রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী...

দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মধ্যপ্রদেশে গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের...

Topics

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

Related Articles

Popular Categories