Wednesday, October 21, 2026
25 C
Kolkata

স্থিতিশীল করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য

স্থিতিশীল করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা এখন ৯২ শতাংশ। শনিবার মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, স্যাচুরেশনের মাত্রা স্থির রাখতে মিনিটে ৩ লিটার অক্সিজেন দিতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। বৃহস্পতি এবং শুক্রবার তাঁকে মিনিটে ৪ লিটার অক্সিজেন দিতে হয়েছিল।

হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার বিকেলে বুদ্ধদেবের শরীরে শর্করার মাত্রা কমে গিয়েছিল। কারণ, নিজে খাওয়াদাওয়া করলেও অসুস্থতার কারণে তার পরিমাণ কমে গিয়েছিল অনেকটাই। এই পরিস্থিতিতে তাঁকে নলের সাহায্যে তরল খাবার দেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিত্‍সকেরা। কিন্তু বুদ্ধ তাঁতে রাজি হননি। যদিও শুক্রবার উনি নিজেই ডাবের জল এবং স্যুপ-সহ নানা তরল খাবার খেয়েছেন। শনিবার তাঁর শরীরে শর্করার মাত্রা স্বাভাবিক হয়েছে। যদিও তাঁর আরও সুষম আহারের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিত্‍সকেরা।

গত ২৫ মে বুদ্ধদেবকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় শরীরে অক্সিজেনের মাত্রা ৮০-তে নেমে গিয়েছিল। তাঁর চিকিত্‍সার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

হৃদস্পন্দন এবং রক্তচাপ স্বাভাবিক হলেও এখনও বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। ভর্তির পর সাইটোকাইন ঝড় এড়াতে বুদ্ধদেবকে রেমডিসেভির এবং স্টেরয়েড দেওয়া হয়েছিল। পঞ্চম দিনেও তা চলছে। আপতত আইএল-৬-এর পরিমাণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। যেহেতু স্টেরয়েড চলছে, তাই ফাঙ্গাস সংক্রমণের আতঙ্কও ভাবাচ্ছে চিকিত্‍সকদের।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories