Monday, August 3, 2026
29 C
Kolkata

ইরানের কাছে কোন পরমাণু অস্ত্র থাকবেনা তাই রাষ্ট্রসংঘে যাবে আমেরিকা

এনবিটিভি ডেস্ক:  ফের স্পষ্ট তেহরানের সঙ্গে হোয়াইট হাউস তরজা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবারই ঘোষণা করেছেন যে ইরানের উপর ফের নিষেধাজ্ঞা জারি করার জন্য রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাছে যাবে আমেরিকা। এজন্যই স্টেট সেক্রেটারি মাইক পম্পেও বৃহস্পতিবার নিউ ইয়র্ক যাচ্ছেন। সেখানেই দুপুর ২ টো নাগাদ রাষ্ট্রসংঘের প্রধান অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে দেখা করবেন পম্পেও।

তবে ঘটনার মূলে “তেহরান পরমাণু চুক্তি।” ২০১৫ সালে আমেরিকা ও ইরানের মধ্যে এই চুক্তি হয়। তখনই ইরানের উপর থেকে উঠে গিয়েছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। ২০১৮ সালে এই চুক্তি থেকে বেরিয়ে আসে আমেরিকা। তারপর থেকেই দুই দেশের মধ্যে জোরালো ফাটল। সম্পর্কের এতটাই অবনতি হয় যে ট্রাম্পকে গ্রেফতার করতে ইন্টারপোলের কাছেও গিয়েছিল ইরান। ফের সেই নিষেধাজ্ঞা কায়েম করার জন্যই রাষ্ট্রসংঘের শরণাপন্ন হচ্ছে আমেরিকা।

তবে কয়েকদিন আগেই নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা কায়েম রাখার প্রচেষ্টায় লজ্জাজনক হারের মুখে পড়েছে আমেরিকা। চিন ও রাশিয়ার ভোট পড়েছে আমেরিকার বিপক্ষে। তাই ফের ইরানের উপর এই নিষেধাজ্ঞা কায়েম করা কতটা সহজ হবে তা নিয়েও থেকে যাচ্ছে প্রশ্ন। আমেরিকা বদ্ধ পরিকর ইরানের উপর ফের নিষেধাজ্ঞা কায়েম করতে। ট্রাম্পের এক কথা, “ইরানের কখনই পরমাণু অস্ত্র থাকবে না।”

Hot this week

‘আশা করি ভিডিও প্রকাশ করে যন্তর মন্তরে পুলিশি লাঠিচার্জের বিরুদ্ধেও মুখ খুলবেন মোদী’ – অভিজিৎ দীপকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পড়ুয়াদের উদ্দেশে প্রকাশিত ক্ষমার বার্তাকে কেন্দ্র...

মমতার হাত ছাড়তে চলেছেন আরও এক হেভিওয়েট! কাকলির সাথে প্রাক্তন মন্ত্রীর বৈঠক ঘিরে জল্পনা

পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতা-নেত্রীর...

উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা! দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর...

‘আগুনে ঘি ঢালবেন না’, হৃতিককে কড়া বার্তা কঙ্গনার! ফের চর্চায় পুরনো বিতর্ক

বলিউডের অন্যতম বহুচর্চিত ও দীর্ঘদিনের বিতর্ক কঙ্গনা রানৌত ও...

ইথানল মেশানো না হলে পেট্রল ১২৫ টাকা ছুঁত! E20 নিয়ে মন্তব্য কেন্দ্রের

পেট্রলে ২০ শতাংশ ইথানল মেশানোর (E20) সিদ্ধান্তের পক্ষে যুক্তি...

Topics

তোলাবাজি নিয়ে কড়া বার্তা শমীকের, কর্মীদের ‘ডিম থেরাপি’র সতর্কতা

রাজ্যে সরকার বদলালেও তোলাবাজির প্রবণতা পুরোপুরি বন্ধ হয়নি বলে...

অনশন শুরুর আগেই বাড়িতে পুলিশ! ই-২০ প্রতিবাদের আগেই গৃহবন্দী হেতসিন পুনাওয়ালা

পেট্রলে ২০ শতাংশ ইথানল (ই-২০) মেশানোর সরকারি নীতির বিরুদ্ধে...

Related Articles

Popular Categories