Saturday, October 31, 2026
25 C
Kolkata

‘ও থাকলে আমি নেই’— বিস্ফোরক মন্তব্য কল্যান বন্দ্যোপাধ্যায়ের, অভিষেকের মামলা থেকে সরে দাঁড়িয়ে দল ছাড়ার ইঙ্গিত

তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন করে মতবিরোধ প্রকাশ্যে এল। দলের সাংসদ ও প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার সরাসরি ক্ষোভ উগরে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। অভিষেকের একটি গুরুত্বপূর্ণ মামলার আইনজীবীর দায়িত্ব থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।

দলীয় সূত্রে জানা গিয়েছে, সই জালিয়াতি সংক্রান্ত একটি মামলায় আইনি সুরক্ষা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় তাঁর পক্ষে আদালতে সওয়াল করার দায়িত্বে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ করেই তিনি সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাঁর সঙ্গে যুক্ত কয়েকজন জুনিয়র আইনজীবীও মামলার কাজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গিয়েছে।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তাঁকে না জানিয়ে মামলার পক্ষে অন্য একজন আইনজীবীকে সামনে আনার চেষ্টা করা হয়েছিল। বিষয়টি জানতে পেরে তিনি অপমানিত বোধ করেন। তাঁর অভিযোগ, এতদিন মামলা পরিচালনার দায়িত্বে থাকার পরও তাঁকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। সেই কারণেই তিনি আর এই মামলার সঙ্গে যুক্ত থাকতে চান না।

ঘটনার জেরে দলের ভেতরের অস্বস্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে দলকে ঐক্যবদ্ধ রাখতে হলে নেতৃত্বের স্তরে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। কল্যাণের ছেলে, পেশায় আইনজীবী, তিনিও মামলায় আর অংশ নেবেন না বলে জানিয়েছেন। তাঁর বক্তব্য, পেশাগত মর্যাদা ও সম্মানের প্রশ্নে তিনি আপস করতে রাজি নন।

Hot this week

বিদেশি ভোটার চিহ্নিত করতে শুরু করা হয়েছিল SIR, ৬ রাজ্যে ৯.৮৬ কোটি ভোটারের মধ্যে মিলল ১,৬৪০ জন বিদেশি!

ভোটার তালিকা থেকে বিদেশি নাগরিকদের বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে...

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

আবাসনের ভোটেও বাইক-বাহিনীর তাণ্ডব! মনোনয়ন জমায় বাধা, নাম উঠে এলো বিধায়িকা রত্না দেবনথের

পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনের মতো এবার বহুতল আবাসনের পরিচালন...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

অর্জুনের হাত ধরে তৃণমূল নেতাদের বিজেপিতে আনার জল্পনা, কৌস্তভের পাশে দাঁড়ালেন দুই পদ্ম বিধায়ক!

বারাকপুরে দুই প্রাক্তন তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা ঘিরে...

Related Articles

Popular Categories