Tuesday, July 28, 2026
28.9 C
Kolkata

ফাস্ট ট্র্যাক আদালতে অনুপস্থিত সিবিআই আইনজীবী! পিছোল নিট প্রশ্নফাঁস মামলার শুনানি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, নিট প্রশ্নফাঁস মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু সেই মামলার শুনানির প্রথম দিনেই দেখা দিল জটিলতা। সোমবার ফাস্ট ট্র্যাক আদালতে সিবিআইয়ের আইনজীবী উপস্থিত না থাকায় মামলার শুনানি মুলতুবি হয়ে যায়।

সোমবার বিশেষ বিচারক অনু গ্রোভার বালিগারের এজলাসে অভিযুক্ত দীনেশ বিওয়াল ও বিকাশ বিওয়ালের জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে সরকার পক্ষ তথা সিবিআইয়ের কোনও আইনজীবী আদালতে উপস্থিত হননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বিচারক পর্যবেক্ষণ করেন, সকাল ১০টা ৪৫ মিনিট পর্যন্ত সরকার পক্ষের কোনও প্রতিনিধি আদালতে হাজির হননি।

এরপর বিবাদীপক্ষের আইনজীবী জানান, রোহিনী জেলা আদালতে তাঁর অন্য একটি মামলার শুনানি নির্ধারিত রয়েছে। সেই কারণে তিনি অন্য দিন শুনানির আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির দিন হিসেবে ৩ আগস্ট ধার্য করে।

এদিকে, নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টি (সিজেপি) ফের নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনের দাবি, সরকার তাদের বিভিন্ন দাবি মেনে নিয়েছে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পদত্যাগ করেছেন। তবুও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে তারা।

সিজেপির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, গত শুক্রবার কলকাতার ধর্মতলায় ‘আরশোলা’ বিক্ষোভে গ্রেফতার হওয়া বা অভিযুক্তদের পাশে তারা থাকবে। একইসঙ্গে একটি তহবিল গঠনের কথাও ঘোষণা করেছে সংগঠনটি। তাদের দাবি, এই তহবিলে ১ কোটি টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা ও আইনজীবী কপিল সিব্বল।

অন্যদিকে, পরীক্ষা সংক্রান্ত দুর্নীতি রুখতে কেন্দ্র সরকার ‘পাবলিক এগজামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ আনার কথা জানিয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী, প্রশ্নফাঁসের ঘটনায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। তবে বিরোধীদের দাবি, শুধুমাত্র আইন আরও কঠোর করলেই প্রশ্নফাঁস রোধ করা সম্ভব নয়। তাদের মতে, দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা না নিলে এই ধরনের অপরাধ বন্ধ হবে না।

Hot this week

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

কোটি কোটি ভিউ, তারপর আচমকা উধাও মোদীর ভিডিও! কী জানালো মেটা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সাময়িকভাবে...

NDA-র সঙ্গেই থাকবে, নাকি বিজেপিতে মিশবে? শুভেন্দুর সঙ্গে NCPI-এর সাংসদদের বৈঠক ঘিরে জল্পনা

দিল্লির রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে নতুন জল্পনা। এনডিএ-র...

Topics

আন্দোলনকারীদের বিরুদ্ধে গুলি চালানো থেকে গণধর্ষণের মন্তব্য! সমালোচনার মুখে পড়তেই সাফাই RSS নেতার

যন্তরমন্তরে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদ ঘিরে আন্দোলন চলার মধ্যেই এক...

সিজেপির দাবির পর বড় সিদ্ধান্ত, ধৃত নিট-আন্দোলনকারীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের ঘোষণা বিহার সরকারের

বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারীদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল...

কোটি কোটি ভিউ, তারপর আচমকা উধাও মোদীর ভিডিও! কী জানালো মেটা?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও সাময়িকভাবে...

ইস্তফার পর প্রথম সংসদে ধর্মেন্দ্র প্রধান, বিজেপি সাংসদদের ‘জিন্দাবাদ’ স্লোগানে স্বাগত

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সোমবার প্রথমবার...

নিট ইস্যুতে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরব ছিলেন ওড়িশার বিজেপি সাংসদ-কন্যা

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজনৈতিক মহলে যেমন...

যোগী রাজ্যে উদ্বোধনের মাত্র ১২ দিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৪,৭০০ কোটির এক্সপ্রেসওয়ে, উঠল নির্মাণের মান নিয়ে প্রশ্ন

উত্তরপ্রদেশের উন্নাও জেলায় নতুন তৈরি গ্রিনফিল্ড ন্যাশনাল এক্সপ্রেসওয়ের একটি...

Related Articles

Popular Categories