Wednesday, September 23, 2026
29 C
Kolkata

নিজের দলেই বড় ধাক্কা খেলেন ট্রাম্প! ইরান যুদ্ধ বন্ধ করতে সেনেটে বিল পাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার নিজের ঘরে সমস্যায় পড়েছেন। ইরানের বিরুদ্ধে চলা যুদ্ধ নিয়ে তাঁর নিজের রিপাবলিকান দলের অনেক সদস্যই ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাঁদের চাপে মার্কিন সেনেটে একটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে, যাতে প্রেসিডেন্টের যুদ্ধ চালানোর ক্ষমতা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এখন অস্ত্রের আওয়াজ কমলেও উত্তেজনা এখনও রয়েছে। ডেমোক্র্যাটরা শুরু থেকেই এই যুদ্ধের তীব্র বিরোধিতা করে আসছেন। মঙ্গলবার সেনেটে ৫০-৪৮ ভোটে বিলটি পাস হয়। ডেমোক্র্যাটদের সঙ্গে রিপাবলিকান দলের চার সিনেটরও ভোট দিয়েছেন। তাঁরা হলেন লুইসিয়ানার বিল কাসিডি, আলাস্কার লিসা মার্কোভস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেনটাকির র‍্যান্ড পল।

এটি মার্কিন ইতিহাসে প্রথমবার যে যুদ্ধ সংক্রান্ত কোনো প্রস্তাব কংগ্রেসের দুই কক্ষেই পাস হলো। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো ক্ষমতার কারণে বিলটি কার্যকর হওয়ার সম্ভাবনা কম।

এক জরিপে দেখা গেছে, দেশের মাত্র ২৪ শতাংশ মানুষ এই যুদ্ধ সমর্থন করেন। ডেমোক্র্যাটরা বলছেন, এটা ট্রাম্পের ঐতিহাসিক ভুল এবং আমেরিকার জনগণকে এর দাম দিতে হচ্ছে।

বিল পাস হওয়ায় ট্রাম্প খুব রেগে গেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বিলকে ‘অর্থহীন’ বলে সমালোচনা করেছেন এবং বলেছেন, “আমি ইরানকে কোণঠাসা করে ফেলেছি। ওরা এখন অনেক কিছু দিতে রাজি।” তিনি চার রিপাবলিকান সিনেটরকে ‘পরাজিত’ বলেও কটাক্ষ করেছেন। এই ঘটনা স্পষ্ট করে দিয়েছে যে ট্রাম্পের সমর্থন কমছে।

Hot this week

LIC-এর ২,৬৮৪ কোটি টাকা নিয়ে অনিয়মের অভিযোগ, অনিল আম্বানির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC-এর বিনিয়োগ ঘিরে আর্থিক...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Topics

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories