Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

গাইবান্ধায় বিপদসীমার ৪০সেন্টিমিটার উপর দিয়ে বইছে করতোয়ার পানি। বড় বন্যার আশঙ্কা।

 

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ২২জুলাই বুধবার দিন গত রাতের মুষলধারে টানা বর্ষণে করতোয়ার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৩জুলাই) পানি উন্নয়ন বোর্ড সুত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে বৃহস্পতিবার দুপুর ৩টার পূর্ববর্তী ২৪ ঘন্টায় গোবিন্দগঞ্জের কাটাখালী পয়েন্টে করতোয়া নদীর পানি ৩৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে এরই মধ্যে উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।উপজেলার ফুলবাড়ি,দরবস্ত,সাপমারা,
তালুককানুপুর ও হরিরামপুর ইউনিয়ন ও পৌরসভার একাংশের নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।পানি বৃদ্ধির এ গতি অব্যাহত থাকলে দুই এক দিনের মধ্যেই কয়েক হাজার মানুষের ঘর বাড়ী পানিতে ডুবে পানিবন্দী হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে পানি বৃদ্ধি ও বর্ষণে নদীভাঙ্গনে তীব্র আকার ধারণ করেছে গোবিন্দগঞ্জ উপজেলার বেশ কয়েকটি পয়েন্ট।পয়েন্টগুলোর মধ্যে রয়েছে দরবস্ত ইউনিয়নের গোসাইপুর,হরিরামপুর ইউনিয়নের পার ধুন্দিয়া,
রাখালবুরুজ ইউনিয়নের বিষপুকুর,মহিমাগঞ্জ ইউনিয়নের বোচাদহ, ফুলবাড়ি ইউনিয়নের কুন্দরপাড়া এসকল এলাকা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান ঝুঁকিপূর্ণ নদী ভাঙ্গন পয়েন্টগুলোতে জিও ব্যাগ দিয়ে ড্যাম্পিং করে ভাঙ্গন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।একই সাথে তিনি জানিয়েছেন প্রবল বৃষ্টির ফলে পানি হঠাৎ বেশি বৃদ্ধি পেয়েছে। তিনি জানান বৃষ্টিপাত না হলে পানি দু’একদিন বাড়ার পর কমতে শুরু করবে।
ছবি:-উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের শাকপালা মৌজার চড়পাড়া থেকে বৃহস্পতিবার বিকালে উঠানো।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories