Tuesday, September 15, 2026
32 C
Kolkata

শিমলায় দুই মুসলিম যুবককে প্রকাশ্যে হেনস্তার অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে!

হিমাচল প্রদেশের শিমলার সঞ্জৌলি এলাকায় দুই মুসলিম যুবককে প্রকাশ্যে অপমান করার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ঘটনাটি ঘটে গত ৬ জুন। অভিযোগ, একটি হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তি ওই দুই যুবককে বাজার এলাকা জুড়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে অপদস্থ করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে এক ১৬ বছরের কিশোরীর পরিবারের পক্ষ থেকে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্ত যুবকের নাম উবাইদ। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা এবং স্থানীয়ভাবে একটি দর্জির দোকান পরিচালনা করতেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং শিশু সুরক্ষা সংক্রান্ত আইনের বিভিন্ন ধারায় মামলা শুরু করে।

তদন্ত চলাকালীনই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। অভিযোগ, কিছু সংগঠনের নেতা ও সমর্থক আইনি প্রক্রিয়ার অপেক্ষা না করে নিজেরাই ব্যবস্থা নিতে উদ্যোগী হন। সেই সময় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কোনও সম্পর্ক না থাকা দুই মুসলিম যুবককে নিশানা করা হয়। তাঁরা অন্য একটি দোকানে কাজ করতেন বলে জানা গিয়েছে।

স্থানীয়দের একাংশের দাবি, ওই দুই যুবককে দোকান থেকে বের করে বাজারের বিভিন্ন রাস্তা ধরে নিয়ে যাওয়া হয়। তাঁদের সামনে অপমানজনক আচরণ করা হয় বলেও অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দুই যুবককে ঘিরে উত্তেজিত জনতার উপস্থিতি দেখা যায়। অভিযোগ, ঘটনার সময় দোকানে থাকা সিসিটিভি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়েছিল।

পুলিশ স্পষ্ট জানিয়েছে, মূল মামলায় ওই দুই যুবকের নাম ছিল না এবং অভিযোগকারীর বক্তব্যেও তাঁদের কোনও উল্লেখ পাওয়া যায়নি। তা সত্ত্বেও তাঁদের লক্ষ্য করে এই আচরণ করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনার পর পুলিশ কয়েকজনকে আটক করে। এর প্রতিবাদে ৭ জুন সঞ্জৌলি-শিমলা সড়কে অবরোধ কর্মসূচি পালন করেন সংশ্লিষ্ট সংগঠনের সমর্থকেরা। তাঁদের দাবি ছিল, আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দিতে হবে। বিক্ষোভ চলাকালীন মূল অভিযোগের সঙ্গে যুক্ত কিশোরীকেও সামনে আনা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

Hot this week

রাজস্থানের পুরভোটে একাধিক পুরসভা দখল! ‘দুর্বল’ কংগ্রেসের বিকল্প হিসেবে শক্তিশালী হচ্ছে সিপিএম ও আপ

রাজস্থানের সাম্প্রতিক পুরসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সঙ্কুচিত রাজনৈতিক পরিসর...

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

৮৫% পঞ্চায়েতে এখনও খরচ শূন্য! ১২৫ দিনের কাজে বাংলার ‘ডবল ইঞ্জিন’ মডেলেই কেন এমন হাল?

পশ্চিমবঙ্গে ১২৫ দিনের কাজের নতুন প্রকল্প শুরু হওয়ার পর...

Topics

রাজস্থানের পুরভোটে একাধিক পুরসভা দখল! ‘দুর্বল’ কংগ্রেসের বিকল্প হিসেবে শক্তিশালী হচ্ছে সিপিএম ও আপ

রাজস্থানের সাম্প্রতিক পুরসভা নির্বাচনের ফলাফলে কংগ্রেসের সঙ্কুচিত রাজনৈতিক পরিসর...

হিন্দুত্ববাদী সংগঠনের অভিযোগ, বদলি মুসলিম মহিলা IPS আধিকারিক বুশারা বানু

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ইসলামি অভিবাদন বা সম্ভাষণ...

ছ’বছর পরেও পূরণ হয়নি প্রতিশ্রুতি, এখনও দেওয়া হয়নি পুলওয়ামা শহিদের বোনকে চাকরি!

পুলওয়ামা হামলায় ভাইকে হারানোর পর পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস...

দলিত বিজেপি নেতাকে ডেকে ‘মারধর’! দিল্লিতে দলেরই বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দিল্লির কাঞ্জাওয়ালা এলাকায় বিজেপির অন্দরের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য...

কালীঘাট আউট, ঋতব্রত ইন! ধূলিয়ান পৌরসভায় চেয়ারম্যান বদলের নেপথ্যে কী নতুন সমীকরণ

মুর্শিদাবাদের ধুলিয়ান পুরসভাকে ঘিরে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবার প্রকাশ্যে...

আবারও গুরুগ্রামে হামলা! কার্গিল-যোদ্ধা প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে লোহার রড দিয়ে মারধর!

গুরুগ্রামে ফের প্রকাশ্যে এল নিরাপত্তা নিয়ে উদ্বেগের ছবি। একটি...

Related Articles

Popular Categories