Saturday, August 8, 2026
28.3 C
Kolkata

ইরান চুক্তি না মানলে ধ্বংস করে দেব-ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, “ইরান যদি চুক্তির শর্ত না মানে বা আচরণ ঠিক না করে, তাহলে যা করার তাই করব।”

সুইজারল্যান্ডে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় আমেরিকা-ইরানের শান্তি বৈঠক চলছিল। কয়েকদিন আগে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দুই দেশ একটি সমঝোতায় সই করেছিল। সেই চুক্তির শর্ত নিয়ে আলোচনা করতেই বৈঠকে বসে দুই পক্ষ।

প্রথমে আলোচনা ভালোভাবে চললেও, বিরতির পর ট্রাম্পের হুমকির কারণে ইরানি প্রতিনিধিরা বৈঠক ছেড়ে চলে যান। ট্রাম্প আরও বলেন, হরমুজ প্রণালীতে ইরান কোনো বাধা তৈরি করলে দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।

ইরানের পক্ষ থেকে জবাব দিয়ে বলা হয়, ট্রাম্পকে শব্দ চয়ন করতে সতর্ক হতে হবে। যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তেহরান প্রস্তুত।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অবশ্য বলেছেন, চূড়ান্ত চুক্তির জন্য ভালো ভিত্তি তৈরি হয়েছে। কিন্তু ট্রাম্পের লাগাতার হুমকির কারণে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার বিষয়টি এখনও অনিশ্চিত রয়ে গেছে।

Hot this week

খাস কলকাতায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব! উত্তপ্ত বেহালা

বেহালার ১২১ নম্বর ওয়ার্ডে বিজেপির অন্দরেই সংঘাতের অভিযোগকে কেন্দ্র...

UPI-তে টাকা কাটার পরিকল্পনার বিরুদ্ধে সরব বামেরা, কেন্দ্রকে সিদ্ধান্ত বদলের দাবি সিপিএমের

সম্প্রতি লোকসভায় ‘পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট’-এ বদল আনার...

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, গাঙ্গেয় অঞ্চলে বাড়ছে ভারী বৃষ্টির সম্ভাবনা

শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও...

“রাম মন্দিরে দুর্নীতি হয়নি, কেবল টাকা গুনতে গোলমাল…!” জানালো অডিট রিপোর্ট

অযোধ্যার রাম মন্দিরে চুরির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কের...

Topics

জয়ন্তীতে রাস্তা তৈরির ভুয়ো বোর্ড, টেন্ডার ছাড়াই রাস্তা তৈরির দাবি ঘিরে উত্তপ্ত এলাকা

বৃহস্পতিবার একটি ভিডিয়ো সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা...

এবার ভারতের ওপর ১০০% শুল্ক চাপাবে আমেরিকা! রুশ তেল কেনার শাস্তি ট্রাম্পের

রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে...

Related Articles

Popular Categories