Wednesday, September 23, 2026
27 C
Kolkata

ইরানে যুদ্ধের নির্মম চিত্র, ২,৫০০-র বেশি শিশু হতাহতর শিকার জানাল রাষ্ট্রসংঘ

মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে শিশুদের উপর। রাষ্ট্রসংঘের শিশু সংস্থা ইউনিসেফের সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে, গত পাঁচ মাসে শুধু ইরানেই ২,৫০০-র বেশি শিশু নিহত বা আহত হয়েছে। আর মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে এই সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে।

ইউনিসেফের বক্তব্য, যুদ্ধের কারণে শিশুদের জন্য আর কোনও জায়গাই নিরাপদ নেই। বাড়ি, স্কুল-সহ সাধারণ মানুষের আশ্রয়ের স্থানেও হামলা হচ্ছে। ফলে অনেক শিশু প্রাণ হারাচ্ছে, আবার অনেকেই গুরুতর জখম হয়ে আজীবনের জন্য প্রতিবন্ধী হয়ে পড়ছে।

সংস্থার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক আবদুল ফোফানা জানান, ৩০ জুলাই ইরানের কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে হামলায় বাবা-মায়ের সঙ্গে ২ বছরের একটি শিশুর মৃত্যু হয়। আহত হয় আরও দুই শিশু। তাঁর মতে, এই ঘটনাগুলি দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে নিরীহ শিশুরাই।

রিপোর্ট অনুযায়ী, ইরানে এ পর্যন্ত ৩৮৬ শিশুর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ২,১১৭ জন। সব মিলিয়ে হতাহত শিশুর সংখ্যা ২,৫০০-র বেশি।

ইউনিসেফের বার্তা, এই পরিস্থিতিকে স্বাভাবিক বলে মেনে নেওয়া উচিত নয়। যে যুদ্ধ শিশুদের তৈরি নয়, তার সবচেয়ে বড় শিকারও তারাই হচ্ছে। তাই আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে অবিলম্বে সংঘাত থামানো এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব পক্ষের কাছে আবেদন জানিয়েছে রাষ্ট্রসংঘের এই সংস্থা।

Hot this week

NCPI-র নতুন জাতীয় কমিটি গঠন, তালিকায় দেব-রচনা-ইউসুফ সহ একাধিক পরিচিত মুখ, তালিকায় নেই সুদীপ-কাকলি

কলকাতায় নতুন করে সংগঠন সাজানোর পথে এগোল ন্যাশনালিস্ট সিটিজেন্স...

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

SIR-এর নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ! ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছিলেন দুই নির্বাচন কমিশনার

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা SIR-কে...

Topics

SIR বিতর্কে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবি, নির্বাচন কমিশন সংস্কারের ডাক সিপিএমের!

ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন...

পাঁচ বছরে IIT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

Related Articles

Popular Categories