Saturday, October 31, 2026
27 C
Kolkata

উরি হামলার সময় পাকিস্তানকে সমর্থন করেছিলেন করণ জোহর, বিস্ফোরক অভিযোগ কঙ্গনার

এনবিটিভি ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে করণ জোহরের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হচ্ছেন কঙ্গনা রানাউত। করণের বিরুদ্ধে এবার ফের তেড়ে উঠল টিম কঙ্গনা রানাউত।

সুশান্ত সিং রাজপুতের কেরিয়ার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছিলেন করণ জোহর। সম্প্রতি এমনই অভিযোগ করেন কঙ্গনা।

পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, তাঁকে হুমকি দিয়ে ভয় দেখানো চেষ্টা করেন করণ। কঙ্গনা যাতে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বিদায় নেন, করণ জোহর সেই চেষ্টাই শুরু করেন বলেও অভিযোগ করে টিম কঙ্গনা রানাউত।

পাশাপাশি উরি হামলার সময় করণ পাকিস্তানকে সমর্থন করেন এবং বর্তমানে দেশ বিরোধী ছবি তৈরি করে ভারতীয় সেনার বিরোধিতা শুরু করেছেন করণ জোহর। এমনই সব বিস্ফোরক অভিযোগে সরব হন কঙ্গনা রানাউত।

করণের বিরুদ্ধে একের পর অভিযোগ তুলে তাঁর পদ্মশ্রী সম্মান ফিরিয়ে নেওয়া হোক বলে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেন কঙ্গনা।

করণে জোহরের বিরুদ্ধে কঙ্গনার লাগাতার অভিযোগের ট্যুইট প্রকাশ্যে আসার পর থেকে ফের একদফা জোর শোরগোল শুরু হয়ে গিয়েছে বিভিন্ন মহলে।

Hot this week

বিদেশি ভোটার চিহ্নিত করতে শুরু করা হয়েছিল SIR, ৬ রাজ্যে ৯.৮৬ কোটি ভোটারের মধ্যে মিলল ১,৬৪০ জন বিদেশি!

ভোটার তালিকা থেকে বিদেশি নাগরিকদের বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে...

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

আবাসনের ভোটেও বাইক-বাহিনীর তাণ্ডব! মনোনয়ন জমায় বাধা, নাম উঠে এলো বিধায়িকা রত্না দেবনথের

পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনের মতো এবার বহুতল আবাসনের পরিচালন...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

অর্জুনের হাত ধরে তৃণমূল নেতাদের বিজেপিতে আনার জল্পনা, কৌস্তভের পাশে দাঁড়ালেন দুই পদ্ম বিধায়ক!

বারাকপুরে দুই প্রাক্তন তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা ঘিরে...

Related Articles

Popular Categories