Friday, July 31, 2026
31.2 C
Kolkata

করোনা আক্রান্ত এক ব্যক্তির পিতার মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে চাঞ্চল্য

এনবিটিভি,নিজস্ব সংবাদদাতা: ঘটনাটি ঘটেছে আসানসোল পৌরণিগমের ধ্রূব ডাঙ্গা জল ট্যাংকি সংলগ্ন অঞ্চলে। ওই এলাকায় করোনায় আক্রান্ত হওয়ার পর এক যুবককে কয়েকদিন আগে ভর্তি করা হয় হাসপাতালে। এরপর হঠাৎই রবিবারে গভীর রাত্রে মৃত্যু হয় ওই যুবকের পিতার। আর ঠিক এরপরই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
আতঙ্ক আরো ছড়ায় কারণ সূত্র মারফত খবর বাড়ির বাইরে শুয়ে আছে আক্রান্তের পরিবার । পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে করোনা আক্রান্তের পরিবার ।

গত মঙ্গলবার করোনা টেস্ট হয় ওই যুবকের। রিপোর্ট পজেটিভ আসে। বৃহস্পতিবার তাঁকে ভর্তি করা হয় । অভিযোগ বাড়ির লোকেদের টেস্ট করা হয়নি।এর মধ্যেই আজ ভোররাতে মৃত্যু হয় করোনা পজিটিভ যুবকের বাবার।

খবর প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষজন ডালপালা দিয়ে রাস্তা আটকে দেন অর্থাৎ নিজেরাই অলিখিত কন্টেইনমেন্ট জোন তৈরি করেন। পরে প্রশাসনের কাছে খবর পৌঁছালে প্রশাসনের তরফ থেকে দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পরিবারের বাকি সদস্যদের করোনা টেস্ট করা হবে বলে সূত্রের খবর।

Hot this week

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

যাদবপুরে জমি বিতর্কে নাম জড়ালো বিজেপি বিধায়কের, অভিযোগ শুনে নড়েচড়ে বসলেন শুভেন্দু

বিজেপির এক বিধায়কের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ উঠল। সেই...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

Topics

“শুধু তিনজন নন, আরও অনেকে!” NCPI ছেড়ে তৃণমূলে ফেরার ইঙ্গিত দিলেন সৌগত রায়

তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তিন সংখ্যালঘু সাংসদকে ঘিরে ফের...

প্রহ্লাদ জোশিকে শিক্ষামন্ত্রী করায় রাহুলের তোপ! ‘ধর্ষণ মামলার দোষীদের রক্ষাকারী’ বলে আক্রমণ নতুন শিক্ষামন্ত্রীকে

নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশিকে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে কঙ্গনা, প্রতিবাদে পোড়ানো হল ‘ক্যুইন’-এর কুশপুতুল

নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনরত জেন জি প্রজন্মকে ‘আবর্জনার প্রজন্ম’...

‘হৃতিকের মতো দেখতে বলেই আমার পিছনে পড়েছেন’- কঙ্গনাকে নিয়ে সৌরভের কটাক্ষ

যন্তর মন্তরের জেন জি আন্দোলন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের...

শিল্প ফেরাতে শুভেন্দুকে শমীকের চিঠি, সিঙ্গুর-দুর্গাপুরে কেমিক্যাল পার্কের প্রস্তাব

পশ্চিমবঙ্গে কেন্দ্রের নতুন রাসায়নিক শিল্প প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল...

Related Articles

Popular Categories