Wednesday, September 23, 2026
29 C
Kolkata

‘রাম’ চরিত্র ঘিরে ফের বিতর্ক, গোমাংস ভক্ষণকারী রণবীর কাপুরকে বয়কটের ডাক অভিনেত্রীর

সম্প্রতি ট্রেলার লঞ্চ হয়েছে রণবীর কাপুর অভিনীত রামায়ণ ছবির। আর তারপর থেকেই একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। এবার বিতর্ক সৃষ্টি করেছেন বলিউডয়েরই আর এক অভিনেত্রী নিকিতা রাওয়াল।

সম্প্রতি এক পডকাস্টে নিকিতা বলেন, যিনি নিজেই একসময় গোমাংস খাওয়ার কথা স্বীকার করেছিলেন, তাঁর রামের মতো চরিত্রে অভিনয় করা অনেকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে। তাই তিনি মনে করেন, দর্শকদের রণবীরকে বয়কট করা উচিত। তাঁর দাবি, এই প্রচার তিনি চালিয়ে যাবেন।

শুধু তাই নয়, নিকিতার বক্তব্য, যদি রামের চরিত্রে অভিনয়ের পর রণবীর বুঝতে পারেন যে তাঁর আগের মন্তব্যে মানুষ কষ্ট পেয়েছেন, তাহলে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। তাঁর মতে, ভুল স্বীকার করলে মানুষ ক্ষমা করতেই জানে। কিন্তু ক্ষমা না চাইলে সাধারণ মানুষ তাঁকে সহজে মেনে নেবে না। অতীতে রণবীরের গোমাংস খাওয়ার মন্তব্য তুলে ধরে তিনি প্রকাশ্যে #BoycottRanbirKapoor প্রচার শুরু করেছেন।

এদিকে নিকিতার এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। রণবীরের অনুরাগীরা অভিনেত্রীর সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, তাঁর নিজের অভিনয় জীবনে উল্লেখযোগ্য কাজ না থাকলে অন্য একজন জনপ্রিয় অভিনেতাকে নিয়ে এমন মন্তব্য করার ভিত্তি কী?

Hot this week

LIC-এর ২,৬৮৪ কোটি টাকা নিয়ে অনিয়মের অভিযোগ, অনিল আম্বানির বিরুদ্ধে দায়ের হল এফআইআর

ভারতীয় জীবন বিমা নিগম বা LIC-এর বিনিয়োগ ঘিরে আর্থিক...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Topics

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories