Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

একদিনে দেশে করোনা আক্রান্ত ৪৯ হাজার ৩১০ জন, মোট করোনা আক্রান্তর সংখ্যা ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫

এনবিটিভি ডেস্ক: ফের নতুন রেকর্ড গড়ল নোভেল করোনাভাইরাস। একদিনে দেশে করোনা আক্রান্ত ৪৯ হাজার ৩১০ জন। যার দরুণ মোট করোনা আক্রান্তর সংখ্যা ১২ লক্ষ ৮৭ হাজার ৯৪৫। গত ২৪ ঘন্টায় গোটা ভারতে নোভেল করোনার বলি ৭৪০ জন। দেশে এ পর্যন্ত মোট করোনায় প্রাণ হারিয়েছেন ৩০ হাজার ৬০১ জন।

২ জুলাই দেশে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৬ লক্ষের আশেপাশে। ৩ সপ্তাহের মধ্যেই তা দ্বিগুণ। গত শুক্রবারই তা ১০ লক্ষ ছাড়িয়ে ছিল। আজ ১৩ লক্ষ ছুঁইছুঁই। তবে দেশে এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ১৩৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ লক্ষ ১৭ হাজার ২০৮ জন।

দেশে এখনও করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ৩ লক্ষ ৪৭ হাজার ৫০২। করোনা কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৯৪ হাজার ২৫৩ জন। ঠাকরের রাজ্যে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৮৫৪ জন।

মহারাষ্ট্রের পরেই তামিলনাড়ু, সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৯২ হাজার ৯৬৪। মোট সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৩৬ হাজার ৭৯৩ জন। এখন সক্রিয় করোনা রোগী ৫২ হাজার ৯৩৯ জন। মোট প্রাণ হারিয়েছেন ৩ হাজার ২৩২ জন।

সামান্য কিছুটা হলেও করোনাকে প্রতিহত করতে পেরেছে দিল্লি। গত ২৪ ঘন্টায় দিল্লিতে করোনা আক্রান্ত ১ হাজার ৪১ জন। যেখানে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৪১৫ জন। মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ২৭ হাজার ৩৬৪। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৯ হাজার ৬৫ জন। সক্রিয় করোনা আক্রান্ত এখন ১৪ হাজার ৫৫৪ জন। প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৭৪৫ জন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories