Saturday, August 1, 2026
27.3 C
Kolkata

সমালোচকদের তুড়ি মেরে সেপ্টেম্বরেই করোনা ভ্যাক্সিন বাজারে আনছে রাশিয়া, শুরু হল উৎপাদন

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃতি মেলেনি, বিশেষজ্ঞ থেকে শুরু করে বিভিন্ন মহলে সমালোচনা চলছে। কিন্তু সেই সমস্ত কিছু উপেক্ষা করে করোনা ভ্যাক্সিন স্পুটনিক-ভি এর উৎপাদন শুরু করে দিল পুতিনের দেশ। মস্কোর তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরেই বাজারে চলে আসবে ‘স্পুটনিক-ভি’। প্রথম ব্যাচের এই টিকা দেওয়া হবে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের। তারপর ধীরে ধীরে রাশিয়ার সব নাগরিককে এই ভ্যাকসিন দেওয়া হবে।
‘স্পুটনিক-ভি’ যথেষ্ট পরীক্ষিত এবং কার্যকরী পৃথিবীর প্রথম করোনা ভ্যাক্সিন বলেও দাবি জানিয়েছে রাশিয়া। সমালোচনার তোয়াক্কা না করে এই ভ্যাক্সিন তাঁরা বাজারে আনবে এবং সেইমত কাজ শুরু হয়েছে জানিয়ে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘প্রথম দফায় বেশ কিছু করোনার ভ্যাক্সিন উৎপাদন করা হয়ে গিয়েছে। সেপ্টেম্বর থেকে এটি গণহারে তৈরি হবে।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিক বৈঠক করে করোনা ভ্যাক্সিন ‘স্পুটনিক-ভি’ আবিষ্কারের কথা ঘোষণা করেন। তাঁদের এই ভ্যাক্সিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে উপযোগী এবং এর তেমন কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই বলেও দাবি জানান তিনি। কিন্তু তাঁর সেই দাবি মানতে নারাজ ‘হু’ সহ বিশ্বের অনেক দেশই। তাদের অভিযোগ, রাশিয়ার এই করোনা ভ্যাকসিন এখনও হিউম্যান ট্রায়ালের সমস্ত ধাপ উত্তীর্ণ করেনি।

Hot this week

চন্দ্রনাথ খুনে জোরালো হচ্ছে বিজেপি যোগ! গ্রেফতার ‘গেরুয়া’ শিবির ঘনিষ্ঠ দুই ভাই

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলায় আরও জোরালো...

পাখা নেই, জল নেই! ক্ষোভে ফেটে পড়ে ৪ কিমি হেঁটে বিডিও অফিসে হাজির ‘জেন আলফা’ পড়ুয়ারা

চাকরির পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে তরুণ প্রজন্মের আন্দোলন দেশে তোলপাড়...

মধ্যপ্রদেশের ভোজশালা সংলগ্ন দরগাহে শুক্রবারের নামাজে অনুমতি, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

মধ্যপ্রদেশের ধার জেলার বিতর্কিত ভোজশালা চত্বরকে ঘিরে চলা মামলার...

Topics

সোনম ওয়াংচুকের সঙ্গে সম্পর্ক অটুট, জল্পনায় ইতি টানলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

নিট পরীক্ষাকে ঘিরে দেশজুড়ে হওয়া আন্দোলনের সময় সমাজকর্মী ও...

Related Articles

Popular Categories